You are viewing a single comment's thread from:

RE: শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা কমিউনিটির একজন সদস্য হতে পেরে সত্যিই গর্বিত। সবচেয়ে বেশি গর্বিত একজন বাঙালি হিসেবে এই প্লাটফর্মে সফলতা পাওয়ায়। দাদা আপনি অনেক বড় মহৎ মনের মানুষ আপনার উদ্যোগ আপনার অগ্রযাত্রা সত্যিই আমাদের জন্য অনেক সুফল বয়ে এনেছে। দীর্ঘ দুই বছর এই প্লাটফর্মের সাথে জড়িত আছি। এই প্লাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু শিখিয়েছে নিজের প্রতিভাকে কিভাবে কাজে লাগাতে হয় সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে । সত্যিই এই পাওয়াটা সবচেয়ে বড় পাওয়া যেটা কখনো কল্পনা করিনি এখান থেকে পাব। আমার বাংলা কমিউনিটি একটা পরিবারের মত যেখানে অনেক সদস্য রয়েছে যাদের সাথে ভাতৃত্ব এবং প্রিয় মানুষগুলোর মধ্যে নিজেকে বিরাজমান করতে পেরে সত্যিই অনেক আনন্দিত। ধীরে ধীরে আমরা প্রতিটি অগ্রযাত্রায় এগিয়ে চলেছি সব সময় এই প্লাটফর্মের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এটাই আমার বড় প্রত্যাশা।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.053
BTC 69529.35
ETH 2042.67
USDT 1.00
SBD 0.48