You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত নতুন একটি কবিতা " চালাকের রাজত্ব "

in আমার বাংলা ব্লগ4 years ago

বৌদি , তুমি কবিতা লেখার প্রথমেই বলেছ প্রিয় মানুষটাকে ভেঙে যেতে দেখে তুমিও ভেঙে পড়েছে এর থেকে বোঝা যাচ্ছে তুমি তোমার প্রিয় মানুষটাকে কত ভালবাসো ।তোমাদের এই অটুট বন্ধন সারাজীবন থাকুক । তোমরা তোমাদের পরিবারের সকল বিপদ সম্পূর্ণভাবে খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠ সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি ।সবকিছু একটু নরমাল হয়েছে শুনে আমরাও সবাই স্বস্তি পেলাম। মানসিকভাবে এত চাপের মধ্যেও খুবই সুন্দর একটি কবিতা তুমি লিখেছ ,বৌদি। আমাদের সমাজের বাস্তবতা তোমার প্রতিবাদী ভাষায় তুলে ধরেছো। বাংলা একটা প্রচলিত কথা আছে "অতি চালাকের গলায় দড়ি" ,চালাকের রাজত্বে যারা অতি চালাকি করতে চায় তাদের সাথে সবসময় খারাপই হয়। আমাদের এসব লোকের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে নিজেদের সবসময় ভালো থাকতে হবে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.042
BTC 64416.82
ETH 1865.13
USDT 1.00
SBD 0.39