You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৯

in আমার বাংলা ব্লগ • 3 years ago

ছোটবেলায় ঘুড়ি উড়ানোর অনেক শখ ছিল। পুরনো বইয়ের পেজ ছিড়ে ছোট ছোট ঘুড়ি তৈরি করে উড়াতাম। একবার হয়েছিল কি পুরনো বই ছেড়ার পরিবর্তনের নতুন বই ছিড়ে ঘুড়ি তৈরি করেছিলাম। কিন্তু তখন আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি। কয়েকদিন পর স্কুলে গিয়ে যখন দেখি সবার বইয়ে ওই পেজ রয়েছে শুধু আমার বইয়ে নেই তখন ব্যাপারটি বুঝতে পেরেছিলাম কি কাজ হয়ে গেছে আমার দ্বারা! 🤫🤫 বই পড়ার পরিবর্তে বইয়ের পাতাকে ঘুড়ি করে আকাশে উড়ানোর মত মহৎ কাজও আমার দ্বারা সম্পন্ন হয়েছে পূর্বে। হিহি 😂😂