You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭১

in আমার বাংলা ব্লগ • 2 years ago

সাইকেল চালানো শিখতে যাওয়া নিয়ে ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে। ছোটবেলায় যেহেতু আমি গ্রামে বড় হয়েছি তাই গ্রামেই এই সাইকেল চালানো শিখেছি। আমি প্রথম যখন সাইকেল চালানো শিখতে গেছিলাম, একটু একটু শিখে যাওয়ার পরে নিজে মাতব্বরি করে চোখ বন্ধ করে একবার সাইকেল চালাতে গেছিলাম। ব্যাস! এক্সিডেন্ট করে পায়ের অনেকটা অংশ কেটে গেছিল। এখনো সেই দাগ পায়ে রয়েছে। এখন সেই কথা মনে পড়লে খুব হাসি পায়। নতুন নতুন সাইকেল চালানো শিখতে গিয়ে চোখ বন্ধ করে সাইকেল চালানোর ব্যাপারটা বোকামি ছিল যা এখন বুঝতে পারি। তবে ছোটবেলায় এটা বুঝতে পারিনি।

Sort:  
 2 years ago 

চোখ বন্ধ করে সাইকেল চালানো , কথায় আছে না ভাই কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স একদম ক্ষতিকারক, ঠিক তেমনটাই হয়েছে আপনার সাথে 🤣🤣। তবে কষ্টও পেলাম।