You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলায় গ্রামে বর্ষায় কৈ মাছ ধরার স্মৃতি

নমস্কার আজকে আপনার পোস্ট দেখে মন্তব্য না করে থাকতে পারলাম না। সত্যি কথা বলতে বর্তমান সময়ে গ্রামের মধ্যে, এই কৈ মাছ খুঁজে বেড়ানোর বিষয়টা বেশ ভালোভাবেই দেখা যায়। বিশেষ করে গতকালকেই যখন অতিরিক্ত বৃষ্টি শুরু হয়েছিল। তখন আমার ছেলে কৈ মাছ খুঁজতে বের হয়েছিল। দুইটা মাছ পেয়েছে, যেটা দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে।

ছোটবেলার শৈশব হারিয়ে যায়, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের মনে থেকে যায় আজীবন। আপনি ১৪ বছরের মাত্র দুইবার গ্রামে এসেছেন। আসলে গ্রামের এই মুহূর্তগুলো হয়তোবা ভুলে থাকা কখনোই সম্ভব নয়। কিন্তু একটু চেষ্টা করবেন ঘনঘন গ্রামে আসার জন্য। আপনার বাবার সাথে কৈ মাছ ধরার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.078
BTC 70901.79
ETH 2196.57
USDT 1.00
SBD 0.49