You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৪০ || রাগ হলে মেয়েরা দেওয়ালে মাথা ঠোকে কেন ?

মেয়েদের মনের ভিতর কালো রঙের একটা সন্দেহের পোকা থাকে। সেটা যতক্ষণ মনের ভিতরে থাকে ততক্ষণ অবধি মেয়েরা ঠিকঠাক থাকে। তবে যখন সেটা মাথায় উঠে যায় তখন মেয়েরা নিজেদের আর কন্ট্রোল করতে পারে না। তাই সেই পোকা মারার জন্য শক্ত দেয়ালের সাথে মাথা ঠেকায় যাতে দেয়ালের আঘাত খেয়ে পোকা চ্যাপ্টা হয়ে মারা যায়। তবে আরো একটা গুরুত্বপূর্ণ লজিক আছে এখানে, সেটা হল মেয়েরা অনেক সময় ইচ্ছা করেই দেয়ালে মাথা ঠেকায় তার স্বামীকে ভয় দেখানোর জন্য। আচ্ছা ব্যাপারটা খুলে বলছি, মেয়েরা দেয়ালে মাথা ঠেকায় আর স্বামীকে দেখিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করে যে, দেখো আমার মাথা কত শক্ত যে দেয়াল ভেঙে ফেলে দিচ্ছি। তাহলে তুমি এমন কি জিনিস। যদি তুমি উল্টোপাল্টা কর আমার সাথে তাহলে তোমাকেও কবে ভেঙ্গে ফেলে দেবো। এতে করে স্বামীরা ভয়ে ভয়ে থাকে। যেটা সব মেয়েরই খুব পছন্দের, যে তার স্বামী তাকে খুব ভয় পাক।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.055
BTC 75204.60
ETH 2352.48
USDT 1.00
SBD 0.51