You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ২০২ || চন্দ্রযান ৩ এ করে যদি আপনাকে চাঁদে পাঠানো হতো তাহলে আপনি কি করতেন?

চন্দ্রযান-৩ করে যদি আমি চাঁদে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমি একা যেতাম না, সাথে করে আরো কিছু বিষাক্ত মানুষকে নিয়ে যেতাম। এবার তারা কারা সেটা নিয়ে কিছু কথা বলব।

১. আমার পাড়াতে কিছু বিষাক্ত কাকিমারা রয়েছে যারা সারাদিন চিৎকার করতে থাকে। এই মহিলা গুলোকে চাঁদে দিয়ে আসলে। অন্তত তাদের ফালতু চিৎকার আর কারো সহ্য করতে হতো না। চাঁদে গিয়ে তারা যতই জোরে চিৎকার করুক না কেন কেউ শুনতে পেত না।

২. গার্লফ্রেন্ড আমার সারাদিন কানের কাছে চিৎকার করতে থাকে। তাই ওটাকে আগে ওখানে গিয়ে বেঁধে রেখে আসতাম। আর বলতাম যে এবার তুই যত পারিস এলিয়েনদের সাথে চিৎকার কর।(বি:দ্র: গার্লফ্রেন্ড আমার খুবই ভালো, ওটা মজার জন্য বললাম🤭)

৩. তবে আমি নিজে যদি চাঁদ যেতাম তাহলে সব থেকে আগে যেটা করতাম সেটা হচ্ছে, চাঁদের বুড়ি কোথায় বসে চরকা কাটে, সেই চরকাসহ বুড়িকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনতাম। আর চাঁদের মামার সাথে একটু খাতির জমাতাম। কারণ এখন মামা ছাড়া তো কোন কিছুই সম্ভব হয় না।

Sort:  
 3 years ago 

তিনটিই খুব মজার ছিল। বিশেষ করে দ্বিতীয়টা পড়ে একটু বেশি মজা পেলাম 🫨।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.060
BTC 67400.49
ETH 2069.71
USDT 1.00
SBD 0.48