জেনারেল রাইটিং - তুচ্ছ ঘটনা ঘিরে বৃহৎ ঝামেলা।

in আমার বাংলা ব্লগ8 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহৎ হাঙ্গামা বাধিয়ে ফেলা।


bedexpstock-people-5584156_1280.png

Image by BedexpStock from Pixabay

বর্তমানে খবরের পাতা বা টেলিভিশনে খবর দেখলেই একটা খবর প্রায় সবই নজরে পড়ে। তা হচ্ছে দেশের নানান জায়গায় দলে দলে মানুষের হাঙ্গামা। কোন ঘটনাকে কেন্দ্র করে দু গ্রামের মানুষ ঝগড়া হাঙ্গামা বাধিয়ে দেয়। কদাচিৎ নিহত হওয়ার ঘটনা ঘটলেও, প্রতিনিয়তই আহত হয় মানুষ। অনেকে আবার সারা জীবনের জন্য ক্ষতি বহন করে।

অনুসন্ধানে জানা যায় খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন দাঙ্গা - হাঙ্গামা বেধেছে। কখনো কখনো সেটা হয় লুডু খেলাকে কেন্দ্র করে; কখনো কখনো সেটা হয় আবার কেরাম খেলাকে কেন্দ্র করে। কখনো দেখা যায় ঝামেলা বেধেছে একজনের সামনে আরেকজনের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে। কখনো কিংবা ফেসবুকের পোস্টে রিয়েক্ট নিয়ে। অর্থাৎ আমার এসব কথা বলার সারমর্ম হচ্ছে, খুবই তুচ্ছ ঘটনা নিয়ে এই বড় বড় কাণ্ডগুলো ঘটে। যা হর হামেশাই আমরা এড়িয়ে চলি, আমলে নেই না, এসব বিষয়কে একদমই গুরুত্ব দেই না।

অথচ এসব ঘটনাকে ঘিরেই এমন গ্রামে গ্রামে লড়াই বেঁধে যাচ্ছে। আমরা কেমন যেন দিন দিন অসহিষ্ণু হয়ে। কিছুটা বর্বর, বন্য জন্তু জানোয়ারের মতো আচরণ করছে। কখনো কখনো মনে হয়, বনের জন্তুরাও সম্ভবত আমাদের মত এমন তুচ্ছ ঘটনা নিয়ে হাঙ্গামা বাধায় না।

আমাদের অবশ্যই সহিষ্ণু হতে হবে। তুচ্ছ ঘটনাকে তুচ্ছ ঘটনা হিসেবেই দেখতে হবে। জীবন নাশকারী রূপে এই ঘটনাকে দাঁড় করানো যাবে না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69718.75
ETH 2151.03
USDT 1.00
SBD 0.47