জেনারেল রাইটিং - মানসিক প্রশান্তি।

in আমার বাংলা ব্লগ15 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, মানসিক প্রশান্তি।


eommina-man-2956377_1280.png

Image by eommina from Pixabay

আমরা মাঝেমধ্যে জীবনের একটা মূল কথা ভুলে যাই। সেটা হচ্ছে মানসিক প্রশান্তি। জীবনকে আরও উন্নত, নিজেকে আরেকটু প্রতিষ্ঠিত করার নেশায় বুধ হয়ে আমরা বর্তমানকে, বর্তমানের প্রশান্তিকে ভুলে যাই৷ এতে করে আমরা প্রায়শই মানসিক ভাবে বিমর্ষ হই, হতাশ হই৷ কখনও কখনও বিষাদগ্রস্ত হই।

একটি বিখ্যাত এনিমেশন মুভি, Kung fu Panda-র একটি ডায়লগ আমার মনে পড়ে। সেখানে মাস্টার Oogway একবার Po-কে বলে,

Yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the present.

কথাটি আমার খুবই পছন্দ হয়। আসলেই, আমরা অতিতের ভুল নিয়ে আফসোস করি। ভবিষ্যতের চিন্তায় মুষড়ে পড়ি। যার ফলে বর্তমানকে আমরা উপভোগ করতে পারিনা। অথচ বর্তমানই আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার। যা আমাদের আসলেই উপভোগ করা উচিৎ।

আমাদের মধ্যে অনেকেই আছে এমন, যারা এহেন অবস্থার মধ্যে দিন পার করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে যে মানসিক প্রশান্তি বিষয়টি কি সেটাই বেমালুম ভুলে গেছে। নিজেকে নিরানন্দে রাখতে রাখতে আনন্দ উপভোগ করার ক্ষমতাই সে হারিয়ে ফেলেছে। এসব মানুষের জন্য খুবই দুঃখ লাগে। তারা নিজেদেরকে সময় দিতে ভুলে গেছে। হারিয়ে ফেলেছে নিজেদেরকে অতীতের হতাশায় কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তায়।

তাই আমাদেরকে এখন নিজেদেরকে নিয়েও ভাবতে হবে। নিজেদেরকে সময় দিতে হবে। মানসিক প্রশান্তি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 67396.13
ETH 2091.98
USDT 1.00
SBD 0.50