জেনারেল রাইটিং - স্বপ্নভঙ্গ।

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের বিষয় শেয়ার করবো। যাকে ঠিক জেনারেল রাইটিং হিসাবে আখ্যায়িত করতে পারছিনা। যাইহোক, মূল বিষয়বস্তু হচ্ছে, স্বপ্নভঙ্গ।


alexas_fotos-sad-674811_1280.jpg

Image by Alexa from Pixabay

আমরা মানুষ। প্রকৃতিগত ভাবেই আমরা ভাবুক প্রজাতি। আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি বলেই আমরা বেঁচে থাকার তাগিদ পাই। এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে। আমাদেরকে হাল না ছাড়ার প্রেরণা যোগায়৷ স্বপ্ন দেখি বলেই চরম যুদ্ধে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেও, মৃত্যু নিশ্চিত জেনেও আমরা লড়াই চালিয়ে যাই। গভীর সমুদ্রে, যেখান থেকে কোন কূল দেখা যায় না, সেখানেও যদি একটি ছোট ডিঙ্গি নৌকায় থাকি, কুলে যাওয়ার জন্য সামনে এগুতে থাকি। কারন আমরা স্বপ্ন দেখি একদিন যুদ্ধ শেষ হয়ে শান্তি আসবে। কোন এক সময় আমরা কূলে পৌঁছাতে পারবো।

কিন্তু প্রায়শই আমাদের স্বপ্ন ভঙ্গ হয়। স্বপ্ন ভঙ্গ হলে আমরা চরম হতাশ হয়ে যাই। স্বপ্ন ভঙ্গের অনুভূতি খুবই নিদারুণ। কখনও কখনও মনেহয় এর চেয়ে মৃত্যুই যেন শ্রেয়। একারণেই আমরা দেখতে পাই ভালোবাসার বিচ্ছেদ হলে মানুষ নিজেদেরকেই হত্যা করে। কেউ কেউ এত বড় সিদ্ধান্ত না নিলেও নানা রকমের পাগলামি আচরণ করে। অনেকেই আবার পাগলও হয়ে যায়।

স্বপ্নভঙ্গ যে প্রেম কেন্দ্রিক এমন টাও নয়। অনেক নতুন উদ্যোক্তারও স্বপ্ন ভঙ্গ হয়। স্বপ্ন ভঙ্গ হয় ব্যবসায়ীর। স্বপ্ন ভঙ্গ হয় একজন পিতার, একজন মায়ের, ভাইয়ের কিংবা বোনের। কোন বন্ধুর কিংবা আত্মীয়ের। এই স্বপ্ন ভঙ্গ থেকে অনেকে আবার ঘুড়ে দাঁড়ায়। অনেকেই হারিয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 71796.27
ETH 2195.54
USDT 1.00
SBD 0.49