নতুন শুরুর অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি অভিজ্ঞতা শেয়ার করবো। বিষয়বস্তু হচ্ছে প্রথম প্রথম যে কোন কিছু শুরু করার অদ্ভুত অনুভূতির অভিজ্ঞতা।


geralt-change-671371_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay

আমাদের সবারই নতুন কিছু শুরু করার অভিজ্ঞতা রয়েছে। ছোটবেলায় প্রথম ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা, প্রথম স্কুলে যাওয়ার অভিজ্ঞতা, প্রথম পরীক্ষার হলে যাওয়ার অভিজ্ঞতা। কলেজে ভর্তি হওয়ার অভিজ্ঞতা। অনেকের বিয়ের অভিজ্ঞতা। প্রথম বাচ্চা হওয়ার অভিজ্ঞতা। মোট কথা জীবনের প্রতি পরতে পরতে আমরা এমন নানা রকম নতুন কিছু শুরুর অভিজ্ঞতার মুখোমুখি হই।

আমি এর আগেও একবার ব্যক্তিগত ব্যবসা শুরু করেছিলাম। সেটা আমার গ্রামে একটি ফার্মেসি দেয়ার মাধ্যমে। শুরুতে অনেক উৎসাহ কাজ করত। তখনও দোকান দেইনি। যখন সবকিছু ঘুছিয়ে শুরু করতে গেলাম, তখন ভয় পাওয়াও শুরু হল। আমি যেভাবে চাচ্ছি সেভাবে হবে তো? মানুষ আমার কাছে আসবে তো? আমাকে বিশ্বাস করবে তো? আমি কোন ঝামেলায় পড়বো নাতো? এমন অনেক ভয় পাওয়া শুরু হলো।

এভাবেই অনেক উৎসাহ আর ভয়ের মধ্যেই দোকান, অর্থাৎ ফার্মেসি শুরু করেছিলাম। আশানুরূপ সাড়া পেয়েছি বলা যাবে না। তবে যা পেয়েছি, তাকে উপেক্ষাও করা যাবেনা৷ আমার বন্ধু সার্কেল আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছিলো। অনেক আত্নীয় সাপোর্ট দিয়েছিলো। অজানা, অচেনা অনেক লোক বিশ্বাস করেছিলো। আবার অনেক বন্ধু বা আত্মীয়ের সহায়তা পাইনি৷ এটা মেনে নিয়েছিলাম। আসলে সবার সাপোর্ট তো আমি আশাও করিনি। এভাবেই চলছিলো বেশ।

কিন্তু আমি ছিলাম খেলা পাগল মানুষ। এমন অনেক হয়েছে, দোকান বন্ধ করে খেলতে গিয়েছি। আমার অনেক শুভাকাঙ্ক্ষী এটা অপছন্দ করত। একটা সময় সবকিছু মিলিয়ে মানিয়েও নিয়েছিলাম। কিন্তু এর কিছুদিন পর আমার বিয়ে হয়ে যায়৷ যাক, শেষ পর্যন্ত গ্রামের ব্যবসা ঘুটিয়ে শহরে থিতু হলাম। কিন্তু নতুন শুরুর সেই আবেগ, সেই উৎসাহ, সেই ভয় এখনও আমাকে নতুন কিছুর প্রেরণা জোগায়। আমাদের সবারই এমন নতুন শুরুর কিছু প্রেরণা সবারই আছে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.066
BTC 71292.98
ETH 2194.15
USDT 1.00
SBD 0.49