জেনারেল রাইটিং - সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া।

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া।


geralt-group-2212760_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay

আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি, আমাদের গ্রামের প্রতিটি ঘরে ঘরে হ্যারিকেন আর কুপির প্রচলন। তখন আমাদের দেশে সব স্থানে বিদ্যুৎ সুবিধা ছিল না। যার ফলে রাত্রিবেলা নিজেদের প্রয়োজনের তাগিদেই মানুষ হ্যারিকেন আর কুপি জ্বালাত। সে সময় কেরোসিন তেলেরও ব্যাপক চাহিদা ছিল। কিন্তু এখন সময় বদলেছে। বাংলাদেশের সব জায়গায় এখন বিদ্যুৎ সরবরাহ আছে। কখনো কখনো যদি বিদ্যুৎ চলেও যায়, তার বিকল্প ব্যবস্থাও রয়েছে। যেমন চার্জিং লাইট বা ফ্যান, আইপিএস, সৌর বিদ্যুতের মত ব্যবস্থা। যার কারণে এখন হারিকেন কিংবা কুপিকেও মনে হয় প্রাচীনকালে ব্যবহৃত কোন তৈজসপত্র।

একটা সময় আমাদের দেশে চিঠির খুব প্রচলন ছিল। ডাকঘর গুলো খুবই ব্যস্ত সময় কাটাত। আমার বাবা সে সময় প্রবাসী হওয়ায় নিয়মিতই পিয়ন আসতো আমাদের বাড়িতে। বর্তমানে কেবলমাত্র সরকারি দপ্তর এবং মামলার নথিপত্র পাঠানো ব্যতীত ডাকঘরের কিংবা পিয়নের আর কোন প্রয়োজনই নেই। চিঠির জায়গাটি এখন নিয়ে নিয়েছে কিছু সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন। অর্থাৎ সময়ের সাথে সাথে ডাকঘর নিজেকে হারিয়ে ফেলেছে। বলা যায় গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে।

একটা সময় বিশ্ব বিখ্যাত কোম্পানি নোকিয়াও বর্তমানে তাদেরকে হারিয়ে খুঁজছে। একটা সময় যাদের সাথে কম্পিটিশন করার মত কেউ ধারে কাছেও ছিল না, আজ তারাই নিজেদেরকে হারিয়ে খুঁজছে। কেবলমাত্র এন্ড্রয়েড ফোনের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারেনি বলে।

এভাবেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে যে কোন কিছু, যে কোন ব্যক্তি, যে কোন পদক্ষেপ, যে কোন আইডিয়া এমন মাঠে মারা যাবে। নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। তাই আমাদেরও সময়ের সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে উন্নতি করতে হবে।