আমার শাহরুখ খান ও কোলকাতা প্রেম

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে কিছু পুরনো স্মৃতি কথা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, ক্রিকেট খেলা। আরেকটু স্পেশাল করে বললে, কলকাতা নাইট রাইডার্স।


Kkr_new_look.jpeg

Photo Source

ছোটবেলা থেকেই আমি খেলাধুলা বেশ পছন্দ করি। বিশেষ করে আউটডোর খেলাগুলো। একদম ছোটবেলায় আমার প্রিয় খেলা ছিল গোল্লাছুট। গোল্লাছুটে নিজের ক্ষিপ্ততা এবং দ্রুত স্থান পরিবর্তন করার জন্য আমি বেশ জনপ্রিয় একজন খেলোয়াড় ছিলাম। পরবর্তীতে সেই জায়গাটা দখল করে নেয় ফুটবল। পাশাপাশি ক্রিকেটও খেলতাম। দীর্ঘদিন ধরে আমি আমাদের গ্রামের ক্রিকেট টিমের উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন করেছি। কলেজে হোস্টেলের ক্যাপ্টেন ছিলাম দু বছরের মত।

কোন এক অজানা কারণে ছোটবেলা থেকেই শাহরুখ খানকে আমার বেশ ভালো লাগতো। সেই ভালো লাগা একসময় অবসেশনে পরিণত হয়। পুরো বিশ্বজুড়ে যদি আমি কোন নায়কের সিনেমা দেখি, সেটা হচ্ছে কেবলমাত্র শাহরুখ খানের সিনেমা। শাহরুখের সব মুভি আমার দেখা। অনেক মুভি আছে যেগুলো আমি অনেকবার দেখেছি। অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছে, আমার আর অন্য কোন নায়ককেই ভালো লাগেনা। আমি অন্য কারো মুভিও তেমন একটা দেখি না। আমি বরঞ্চ এনিমেশন মুভি দেখতে ভালবাসি। মানুষের অভিনীত মুভি বলতে আমার কাছে শাহরুখের মুভিগুলোই।

আইপিএল যখন প্রথম শুরু হয়, তখন শাহরুখ খান একটি দল কিনেছিল। আমাদের বাংলা ভাষাভাষী দল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ নিজেও ক্রীড়া প্রেমি ছিলেন। তিনি নিজে একজন হকি খেলোয়ার ছিলেন। যাই হোক, বর্তমানে তার মালিকানাধীন অনেকগুলো ফ্র‍্যাঞ্জাইজি দল আছে।

যার কারনে আইপিএলে আমি একমাত্র কলকাতা নাইট রাইডার্স এর ভক্ত। অবস্থা যেমনই হোক, কেবলমাত্র শাহরুখের জন্যই আমি কলকাতার খেলা দেখতাম। কলকাতা যখন আইপিএল জিতেছিল বেশ খুশি হয়েছিলাম।

এখনো সময় আর সুযোগ পেলে কেবলমাত্র কলকাতার খেলাটুকু দেখার চেষ্টা করি। দেখার সুযোগ না পেলেও কমপক্ষে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। অবশ্য এমন না যে আমি অন্য দলের খেলা দেখি না। দেখি, কিন্তু সেটা চোখের সামনে হলে। একমাত্র কলকাতার খেলা দেখার জন্য আমার মধ্যে একটু আগ্রহ আছে।

আজ কলকাতা লক্ষ্মৌর বিপক্ষে খেলছে। সুযোগ থাকায় আমি ম্যাচের অধিকাংশ সময় দেখেছি। আইপিএলে যেভাবে রান হচ্ছে, এই লো স্কোরিং ম্যাচে অর্থাৎ ১৮০ রানকেই এখন লো স্কোরিং মনে হচ্ছে, কলকাতা জিতবে। কিন্তু শেষ পর্যন্ত টানটান উত্তেজনার এই ম্যাচে মুকুলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ বলে কলকাতা হেরে যায়। খুব খারাপ লাগছে। যাইহোক আশা করি কলকাতা দারুন কাম ব্যাক করবে। ২০২৩ সালে শাহরুখের কাম ব্যাকের মতো করে।