গুচ্ছ কবিতা - আমার দেশের হকার।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছে। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, হকার এবং স্ট্রিট ভেন্ডর।


200degrees-ice-cream-1544475_1280.png

Image by 200 Degrees from Pixabay

তারা ঘুরে ফেরে, হাঁক মারে

তারা ঘুরে ফেরে হাঁক মারে,
সকাল হোক আর মধ্য দুপুরে।
তারা আসে টুকরি আর ভ্যান ভরে,
সাজানো থাকে সব থরে থরে।

তারা হলো হকার,
তারা থাকেনাতো বেকার।
তাদের আমাদের দরকার,
ঘুছে যাক তাদের হাহাকার।

যত্রতত্র বসে পড়া

যেখানে সেখানে দাঁড়িয়ে যায়,
মোদের হকার ভাই।
হুট করেই বসে পড়ে,
যেখানে পায় ঠাঁই।

রাস্তায় পড়ুক জ্যাম,
দেখার সময় নাই।
এমন হকার নিয়ে,
আমরা কোথায় যাই?

শব্দ দুষণ

দুই কেজি পেয়াজ নব্বই,
একশো ছয় কেজি আলু।
সারাদিন সবখানে তারা,
মাইক রাখে চালু।

বিরাম নাই, বিরক্তি নাই,
মাইক তাদের চলে।
শব্দের জ্বালায় অস্থির মানুষ,
মাথা ধরে রাত হলে।

দিন যাপন

খুব ভোরে উঠে তারা গঞ্জে যায়,
কিনে ফেলে যা তাদের সাধ্যে কুলায়।
ফিরে এসে যত্ন করে ভ্যান সাজায়,
পরে তা নিয়ে যায় পাড়ায় পাড়ায়।

যতটুকু পারে তারা বেচে দেয়,
ওর সাথে ওর সাথে আড্ডা দেয়।
এই নিয়মে চলে তার জীবন,
মনে আছে গেঁথে হয়ত কোন পণ।

আমাদের আমাদের নিত্য প্রয়োজনের জন্য নানা রকম হকার, স্ট্রিট ভেন্ডরদের সরনাপন্ন হই। মূলত, কাঁচাবাজারের জন্যই বেশির ভাগ মানুষ এসব ভ্যান্ডরদের কাছে যায়। বহু নিম্ন আয়ের মানুষ আছে, যারা এরকম হকারি করে দিনযাপন করে। কিন্তু দূর্ভাগ্যবশত এসকল মানুষের পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে কোন ধারণা নেই। কোথায় দাঁড়াতে হবে, কোথাই দাঁড়ানো একদমই উচিৎ না, সারাদিন মাইক বাজানো বা মাইক বাজানোও একধরনের সামাজিক অপরাধ এই বিষয়ে তাদের ন্যুনতম কোন জ্ঞান নেই। তাদের এহেন অর্থব কর্মকাণ্ড মাঝেমধ্যে খুবই বিরক্তি উদ্রেক করে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.052
BTC 73484.57
ETH 2188.39
USDT 1.00
SBD 0.47