নির্বাচন নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করব নির্বাচন নিয়ে।


mounsey-polling-station-2643466_1280.jpg

Image by John Mounsey from Pixabay

নির্বাচন এলোরে

নির্বাচন এলোরে,
বাংলাদেশে নতুন করে,
অন্যরকম এক আনন্দ,
নতুন এক ছন্দ।

ভোট দিতে যাচ্ছে সবাই,
উৎসব মুখর পরিবেশ।
নতুন করে গড়ব মোরা,
সোনার বাংলাদেশ।

নির্বাচনী হট্টগোল

নির্বাচন এলেই শুরু হয় হট্টগোল।
গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়রে ভাই,
লোকে লোকে হানাহানি চলে,
থাকবেনা এসব, এমন দেশ চাই।

নির্বাচনী হাউকাউ

নির্বাচন এলেই শুরু হয় হাউকাউ।
হাতাহাতি এখানে সেখানে,
কথার লড়াই সারাদিন।
নির্বাচন মানে আতঙ্ক জনমনে।

নির্বাচন মানে আনন্দ

নির্বাচন মানে আনন্দ,
সবার সাথে দেখা হয়।
প্রতিবারই নির্বাচন থেকে,
নতুন কিছু শেখা হয়।

হানাহানি রক্তপাত,
সবকিছু বাদ দিলে।
নির্বাচন আনন্দের হয়,
সবাই একসাথে মিলে।

আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। নির্বাচনের ফলাফল যাই হোক একটি আনন্দমুখর, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই সাধারণ মানুষ হিসাবে আমরা খুবই খুশি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68415.31
ETH 1988.91
USDT 1.00
SBD 0.38