নদীর সাথে আমার সম্পর্ক ৩ - মেঘনা।

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো মেঘনা নদীর সাথে আমার সম্পর্কের গল্প।

DSCF3612.jpg
মেঘনার তীরে তোলা পুরনো একটি ছবি

মেঘনা নদীর নাম কে না শুনেছে? দক্ষিণ এশিয়া তথা এশিয়ার অন্যতম খরস্রোতা নদী হলো মেঘনা। এক সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি পানি প্রভাহিত হয় মেঘনা নদী দিয়ে।

মেঘনা নদীর সাথে আমার সম্পর্ক অনেকটা সন্তান আর মায়ের মতো। ঠিক আমি কেন, যে কোন চাঁদপুরবাসীর জন্যই মেঘনা মাতৃসম নদী। কারন আমাদের চাঁদপুরবাসীর জীবনে মেঘনা প্রভাব অনেক। আমাদের খাদ্যাভ্যাস এবং অর্থনীতির উপর মেঘনার অনেক ভূমিকা রয়েছে। আজ না হয় সে সব ভারী ভারী আলাপ বাদই দিলাম।

মেঘনা হয়েই ছোটবেলা থেকে চাঁদপুর থেকে ঢাকায় আসতাম। মেঘনা যেন এক রূপসী নদী। যার রূপের কোন শেষ নেই। মেঘনার তীরের সৌন্দর্য কোন অংশেই বঙ্গোপসাগরের তটের চেয়ে কম নয়। স্বাদে তো মেঘনার তীরের এক অংশকে মিনি কক্সবাজার নামে ডাকে না মানুষ!

মেঘনার তীরে অনেকবার ঘুরেছি৷ স্নিগ্ধ, ফ্রেশ, বিশুদ্ধ বাতাসের আশায় অনেকবার গিয়েছি৷ নদীর তীরের উর্বর জমিতে ফলা শাক, সবজি, ফল ইত্যাদি খেয়েছি। মেঘনা থেকে ধরা তাজা তাজা মাছ এনেছি। মেঘনা নদীতে সাতার কেটেছি। কত কি যে করেছি তার কোন শেষ নেই।