জেনারেল রাইটিং - পাওনা আদায়ে ঝামেলা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, পাওনা আদায়ে ঝামেলা।

আমাদের দেশে বর্তমানে একটি বড় সমস্যা হচ্ছে পাওনা টাকা আদায়। আপনি যদি কাউকে কোন কারনে ধার দিয়ে থাকেন, তবে সেই টাকা আদায় করার জন্য আপনার আদা জল খেয়ে নামতে হবে। মানুষ বিপদে পড়লে অন্যের কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু কথায় আছে বিপদ কেটে গেলে কেউ কাউকে চেনে না। যার কারণে আপনি যার বিপদে পাশে দাঁড়িয়েছেন, সেই ঋণ পরিশোধ করা হয় না।
বর্তমানে এই সমস্যাটা বেশ প্রকট আকার ধারণ করেছে। যার কারনে এখন আর কেউ কাউকে ঋণ দিতে চায় না। অর্থাৎ ধার দিতে চায়না। এ কারণে অনেক মানুষ যারা ভালো এবং ঋণ পরিশোধ করতে আগ্রহী, তারাও বাধ্য হয়ে সুদের উপরে টাকা নিয়ে থাকে।
এত গেল ধার না দেওয়ার বিষয়। বাংলাদেশে বর্তমানে দোকান চালাতে হলে, বিশেষ করে মহল্লাগুলোতে দোকান চালাতে হলে বাকি দিতে হয়। কিন্তু সেই বাকি আদায় করার আগ্রহ অনেকের মধ্যেই থাকে না। ফলে অনেক ব্যবসায়ী অল্পতেই ব্যবসা গুটিয়ে চলে যেতে বাধ্য হয়। তাদের পাওনা টাকা অনেক সময় পুরোপুরি আদায় হয় না। এমনও হয়েছে তারা অর্ধেকের বেশি পাওনা টাকা আদায় করতে পারেনি।
এ এক ভয়াবহ দুষ্ট চক্রের মধ্যে আমরা আটকে গেছি। এটি কি ধরনের মানসিকতা তা আমার বুঝে আসেনা। পাওনা টাকা আদায় নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব সঙ্গাতের ঘটনা ঘটছে ইদানিং। আমাদের এই ধরনের মানসিকতা পরিবর্তন খুবই জরুরী।