জেনারেল রাইটিং - সময়ের কাজ সময়ে করা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, সময়ের কাজ সময়ে করা।

আমরা প্রতিনিয়তই কাজ করি। মূলত, কাজের জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। কাজ করেই আমাদেরকে আমাদের স্থান তৈরি করে নিতে হয়। যারা কাজ করে, অর্থাৎ অলস, তাদেরকে কেউ পছন্দ করেনা। পৃথিবীতে তাদের কোন অবদান নেই। তাদের কোন প্রয়োজনও নেই।
আবার অনেকেই আছে যারা কাজ করে। কিন্তু সময়ের কাজ সময়ে করেনা। এরা কাজে গাফিলতি করে। এই ধরনের মানুষরা জীবনে বেশিদূর এগিয়ে যেতে পারেনা। তারা পদে পদে বাধাপ্রাপ্ত হয় এবং একসময় নিজেদের ভাগ্যকে দোষারোপ করে। আদতে এরা নিজেরাই নিজেদের গাফিলতির জন্য এই পর্যায়ে গিয়ে পৌছেছে।
এইজন্য আমাদেরকে অবশ্যই সময়ের ব্যাপারে সচেতন হতে হবে। সময়ের কাজ সময়ের মধ্যেই করার চেষ্টা করতে হবে। কাজ কখনই ফেলে রাখতে হয়না। এতে করে কাজের চাপ বাড়ে। এমন হয়, সেই চাপ সামলাতে পারিনা আমরা অনেক সময়।
তাই এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। সময়ের কাজ সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে। নতুবা আমরাই পিছিয়ে যাবো।
Gracias por abrir la puerta de tu mundo así sin filtros. Se nota el cariño en cómo lo contás. @sabbirakib
Gracias por compartir tu experiencia. Se nota el cariño en cómo lo contás.