কবিতা - ইচ্ছা
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগ বাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, ইচ্ছা।

আমার ইচ্ছা, আকাশ ছোয়ার
পাখির সাথে ডানা মেলার;
আমার ইচ্ছা, হাওয়ায় ভাসার,
মেঘের সাথে পাল্লা দেয়ার।
আমার ইচ্ছা, নীল সাগরে
তিমির মতো বিচরণের;
আমার ইচ্ছা, সমুদ্রের দ্বীপে
প্রবালের মতো ঘর সাজানোর।
আমার ইচ্ছা, অনেক কিছুর
কত কিছর সখ আমার,
আমার ইচ্ছা, পূরণ হবে কিনা,
এটাই এখন ইচ্ছা জানার।
মানুষের কত বিচিত্র ইচ্ছা থাকে। সেসব ইচ্ছারই এক পসরা বলা যেতে পারে আমার এই কবিতাকে। কত কিছুর ইচ্ছা হয় আমাদের! তার কোন নেই শেষ। আল্লাহ আমাদের সকলের ইচ্ছা পূরণ করুক।