কবিতা - স্বাধীনতা

in আমার বাংলা ব্লগ22 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, স্বাধীনতা।


mohamed_hassan-world-8094131_1280.png

Image by Mohamed Hassan from Pixabay

স্বাধীনতা

স্বাধীনতা মানে উড়ে যাওয়া পাখির ডানা,
স্বাধীনতা মানে মুক্ত আকাশে আনন্দে আটখানা।
স্বাধীনতা মানে নদীর বুকে ছুটে চলা মাছ,
স্বাধীনতা মানে ছুটতে থাকা বকের উচ্ছ্বাস।

স্বাধীনতা মানে সমুদ্রের বুকে সীলের ওড়াউড়ি,
স্বাধীনতা মানে জাহাজের সামনে ডলফিনের কারিকুরি।
স্বাধীনতা মানে অক্টোপাসের হাত ছড়িয়ে থাকা,
স্বাধীনতা মানে তিমি মাছের উচ্চ স্বরে ডাকা।

স্বাধীনতা মানে নীল আকাশে মেঘেদের ছুটে চলা,
স্বাধীনতা মানে মধ্য গগনে রঙধনুর খেলা।
স্বাধীনতা মানে বসন্ত কালে কোকিলের কুহু ডাক,
স্বাধীনতা মানে ভোর বেলাতে মোরগের সেই হাঁক।

স্বাধীনতা মানে রাতের আকাশে জ্বলা মিটিমিটি তারা,
স্বাধীনতা মানে চাঁদ দেখে আনন্দে আত্মহারা।
স্বাধীনতা মানে শীতকালে গাছের পাতা ঝরা,
স্বাধীনতা মানে স্টিমিটে আমার পোস্ট করা।

স্বাধীনতা শব্দটা বেশ গভীর এবং যথেষ্ট ওজন সমৃদ্ধ একটি শব্দ। আমরা স্বাধীন হয়েও অনেক সময় নিজেরা এই শব্দের গভীরতা উপলব্ধি করতে পারিনা। আমরা অনেক সময় নিজের অলক্ষ্যেই পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারিনা। কিন্তু প্রকৃতি আমাদের মতো নয়। তারা ঠিকই পূর্ণ স্বাধীনতা উপভোগ করে। আমাদেরও প্রকৃতির মতো হওয়া উচিৎ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 71796.27
ETH 2195.54
USDT 1.00
SBD 0.49