ঈদ নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, ঈদ।


jobinscaria-ai-generated-8815073_1280.jpg

Image by jobin scaria from Pixabay


ঈদ এলো

ঈদ এলো ঘুরে ফিরে,
সাথে এলো খুশি।
ঈদ এলে বছর ঘুরে,
তাই উৎসব বেশি।

ঈদ এলো, তাই বলে,
খুকুমণির নতুন জামা।
ঈদ এলো, দেখা হলো,
বাঁকা ওই চাঁদ মামা।


ঈদের নতুন জামা

ঈদ মানেই গায়ে দিবো
নতুন এক জামা।
ঈদ মানেই সবাই মিলে,
দিবো এখনে-সেখানে হানা।

ঈদ মানে খোকাবাবু
পরবে পাঞ্জাবি।
ঈদ মানে খুকুমণি
হাতে দিবে মেহেদি।


সেমাই খাওয়া

ঈদের দিন সকালে,
খেলাম সকলে মিলে,
মজাদার সেমাই।
আরও খেলাম সাথে,
নুডলস আর বিরিয়ানি।
ঈদ মানে খাওয়া-দাওয়া,
আর আনন্দ ফুর্তি।


রমাজান শেষ

শেষ হলো রমাদান,
মুক্তির মাস।
ঈদ এলো, মিলিয়ে গেলো,
প্রিয় এই রমজান মাস।

দেখতে দেখতে এক বছর পর মহা পবিত্র রমজান মাস আসলো এবং তাও প্রায় শেষের দিকে। রমজানের শেষ হয় ঈদের মাধ্যমে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবার ঈদ ভালো কাটুক, এই কামনা রইল।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 71764.74
ETH 2130.87
USDT 1.00
SBD 0.50