নির্বাচন উপলক্ষে গ্রামে আসলাম।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি ভ্রমণ গল্প শেয়ার করবো।


IMG_20260209_170540_822.jpg

চাঁদপুর লঞ্চঘাট

বাংলাদেশে আসছে নির্বাচন। এই উপলক্ষে গতকাল গ্রামে আসলাম। আমার গ্রামের বাড়ি যেহেতু চাঁদপুর, তাই যাতায়াতের জন্য লঞ্চই সবচেয়ে বেশি পছন্দ। এজন্য খুব ভোরে বাসা থেকে বের হওয়ার প্লান ছিলো আমার। কারন আমি থাকি সাভার। ভোরে বের হতে না পারলে পরে জ্যামে পড়ে দেরি হয়ে যায়। কিন্তু তা আর পারিনি। দশটার দিকে বাসা থেকে বের হয়েছি।

মিরপুর টেকনিক্যাল মোড় পর্যন্ত আসতে আর সময় লাগেনি। কিন্তু এরপরই জ্যাম শুরু হয়। যেহেতু এদিন ছিলো প্রচার-প্রচারণার শেষ দিন, তাই সব প্রার্থীই সমাবেশের আয়োজন করেছে। এজন্য সদরঘাট আসতে আমার একটা বেজে যায়।

IMG_20260209_160510_890.jpg

মেঘনা নদী

দেড়টার লঞ্চ ধরলাম। পরিবেশ শীতল ছিলো। নদীও ঠান্ডা ছিলো। লঞ্চে তেমন একটা ভীড় ছিলোনা। আমার ধারণা ছিলো কিছুটা ভীড় হবে। কারন বহু মানুষ নির্বাচন উপলক্ষে গ্রামে যাওয়ার কথা। আমাদের চাঁদপুরের অবশ্য ঘন্টায় ঘন্টায় লঞ্চ থাকে বলে তেমন ভীড় হয়ও না। যাইহোক, আশেপাশের অপরুপ দৃশ্য উপভোগ করতে করতে চারটা বাজার কিছু পর চাঁদপুর লঞ্চঘাটে নামলাম। এরমধ্যে দুপুরের খাওয়া না খাওয়াতে শরীর দুর্বল মনেহলো। তাই চাঁদপুর নেমে খাওয়াদাওয়া করলাম। এরপর সি.এন.জি নিয়ে বাড়ি আসলাম। এরমধ্যে আমার এক বন্ধু আমাকে এগিয়ে নিতে এসেছিলো। দুইজন গল্প করতে করতে পৌছে যায়।