একগুচ্ছ কবিতা - নতুন জীবন

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, নতুন জীবন।


thedigitalartist-sunset-298850_1280.jpg

Image by Pete Linforth from Pixabay

নতুন শুরু

জীবন মোদের একটা,
জন্মাই মোরা একবার;
তবুও জীবনে উপলক্ষ আসে,
নতুন শুরুর শতবার।

নতুন জীবন, নতুন স্বপ্ন

পুরাতন জীবনে নয়া অধ্যায়,
এতো এক নতুন জীবন,
এতো এক নতুন স্বপ্ন।
আমাদেরকে বেঁচে থাকার শক্তি জোগায়।

নতুন উদয়

ভেঙ্গেপড়া বটবৃক্ষের ঢিবি,
সেখান থেকে গজালো নতুন গুল্ম,
বলো, তুমি তাকে কি বলে অভিবাধন জানাবে?
নতুন জন্ম নাকি নতুন উদয়?

শেষ নয়, শুরু

আমরা স্বপ্ন দেখি,
সেই স্বপ্ন অধরা থাকে,
সেই স্বপ্ন অপূর্ণ থাকে,
সেই স্বপ্ন স্বপ্নই থাকে।

আমরা আবার,
নতুন স্বপ্ন দেখি।
সেটাও হয়ত একই,
ভাগ্য বরণ করে,
তবুও,
আমরা স্বপ্ন দেখা থামাই না।
থামানো উচিৎও না।

এখানে নতুন জীবন বলতে আমি নতুন করে শুরু বুঝিয়েছি৷ কখনও কখনও এমন হয়, আমরা পুরাতনকে বদলে ফেলে নতুন ভাবে কিছু শুরু করি। আবার, বেশির ক্ষেত্রে এমন হয়, আমরা একদম ভিন্ন কিছু শুরু করি, যা সবার জন্যই নতুন। আমি এই দুটো বিষয়কেই নতুন জীবন হিসাবে আখ্যায়িত করেছি। আমাদের এই নতুন জীবন সব সময় সহজ হয়না। বরং বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় কঠিন। অজানা আশংকায় আমরা উদ্বিগ্ন থাকি। তবে কিছু মানুষ এসব জয় করতে পারে বলেই আজ আমরা নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হই।