You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৯

in আমার বাংলা ব্লগ • 2 years ago

শুনেছি, মরুর বুকেও গড়ে ওঠে শহর।
নিস্তেজ হয় আর্তনাদ, হাসি ফোটে মুখে মজলুমের।
তবে আমার আশা করতে দোষ কি?
একদিন শেষ হবে হতাশা আক্ষেপের।

দেখেছি, রাত শেষে ভোর হয়।
বরফ উবে গিয়ে পথ দেখে যায়।
তবে আমার দোষ কি চাইতে?
সবাই হবে সুখী, থাকবে না কোন অসহায়।

Sort:  
 2 years ago 

মাঝে মাঝে আঁধারের মাঝেও আলো ফুটে ওঠে। রাতের আঁধার কেটে গিয়ে নতুন ভোরের আলো ফুটে। দারুন লিখেছে ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু। আপনি সবসময়ই পজেটিভ। এটা ভালো লাগে আমার।