You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯৭

in আমার বাংলা ব্লগ3 years ago

তুমি চাইলে অজস্র ঝরাতে পারি
হৃদয়ের আঙিনায় বৃষ্টি
সেই বৃষ্টিতে ভিজাবো তোমায়,
সেই বৃষ্টি স্নাত শীতলতায়
সারা জীবন কি জড়িয়ে রাখবে আমায়?

হাতটি যদি রাখো আমার হাতে
উড়াল দেবো দূর আকাশে
মন্দ কি তাতে,
যদি তুমি পাশে থাকো
সাত সাগর পাড়ি দিতে রাজি
সারা জীবন থাকবো তোমার সাথে
রাখলাম তোমার সাথে বাজি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64497.43
ETH 1861.18
USDT 1.00
SBD 0.38