ডাই পোস্টঃ কুন্দল ও পুথি দিয়ে কানের দুল তৈরি।

in আমার বাংলা ব্লগ3 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , বসন্তকাল,২৭শে মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ।। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d4.jpg

d3.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আর তা হলো ডাই পোস্ট।আজ আমি কুন্দল দিয়ে এক জোড়া কানের দুল বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। আজকাল বেশ চলছে এই ধরনের হাতে বানানো কানের দুল গুলো। যেহেতু আমার কাছে বিভিন্ন ধরনের উপকরণ ছিল তাই এই কানের দুল জোড়া বানিয়ে নিলাম।কুন্দলের বানানো জিনিসগুলো বেশ সুন্দর লাগে আমার কাছে। ইচ্ছে আছে আরও কিছু কুন্দলের তৈরি জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। বেশ সুন্দর লাগছিলো বানানোর পর কানের দুল জোড়া। ড্রেস এর সাথে মিলিয়ে বানালে বেশ সুন্দর লাগবে। এই কাজটি করতে আমি ব্যবহার করেছি পুথি ও বিভিন্ন ডিজাইন এর কুন্দল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,কানের দুল জোড়া বানানোর বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

d20.jpg

d11.jpg

১।বড় পুথি
২।আই পিন
৩।বিভিন্ন ডিজাইন এর কুন্দল
৪।নোজপ্লায়ার
৫। গ্লু
৬।বর্শি হুক
৭।সাদা রং এর গাজরা
৮।কাটার
৯।চেইন

কানের দুল বানানোর ধাপ সমূহ

ধাপ-১

d18.jpg

d16.jpg

প্রথমে পুথি একটি কাঠির মধ্যে ঢুকিয়ে নিয়েছি যাতে কুন্দলগুলো পুথির চারপাশে লাগাতে সুবিধা হয়। এবার পুথিতে গাম লাগিয়ে নিয়েছি। পাতা কুন্দল পুথির চার পাশে লাগিয়ে নিয়েছি।

ধাপ-২

d15.jpg

এবার চেইন লাগিয়ে নিয়েছি কুন্দলের পর।

ধাপ-৩

d14.jpg

এবার সবুজ রং এর কুন্দল লাগিয়ে নিয়েছি পুথির চারপাশে।

ধাপ-৪

d13.jpg

d12.jpg

d9.jpg

আবারও চেইন লাগিয়ে নিয়েছি। এবং সব শেষে পাতা কুন্দল লাগিয়ে নিয়ে কানের দুলের বলটি ডেকোরেশন করা শেষ করেছি। একইভাবে আরেকটি বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

d10.jpg

এবার আই পিনে লুপটি ফাঁক করে নিয়ে কিছু গাজরা লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

d7.jpg

এবার আই পিনটি পুথির মধ্যে ঢুকিয়ে নিয়েছি।

ধাপ-৭

g7.jpg

আই পিনের অতিরিক্ত অংশটি কেটে নিয়ে নোস প্লায়ারের সাহায্যে একটি লুপ বানিয়ে নিয়েছি।

ধাপ-৯

d6.jpg

d5.jpg

d4.jpg

এবার বানানো লুপের সাথে বর্শি হুল্কটি যুক্ত করে নিয়ে কানের দুলটি বানিয়ে নিয়েছি। একইভাবে আরেকটিও বানিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেল কুন্দলের একজোড়া কানের দুল।

উপস্থাপন

d2.jpg

d3.jpg

d4.jpg

আশাকরি ,কুন্দল দিয়ে বানানো কানের দুল জোড়া আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ বিকাল।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৭শে মার্চ, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50