্ডাই পোস্টঃকুন্দল দিয়ে হিজাব পিন ডেকোরেশন।

in আমার বাংলা ব্লগyesterday

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , বসন্তকাল,১৭ই মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ।। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d10.jpg

d11.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আর তা হলো ডাই পোস্ট।আজ আমি কুন্দল দিয়ে একটি হিজাব পিন ডেকোরেশন করেছি। আজকাল বেশ চলছে এই ধরনের হিজাব পিনগুলো। যেহেতু আমার কাছে বিভিন্ন ধরনের উপকরণ ছিল তাই হিজাব পিনটি ডেকোরেশন করে নিলাম। বানানোর পর বেশ সুন্দর লাগছিলো হিজাব পিনটি। এই ধরনের হিজাব পিন হেজাব বাধাঁর ক্ষেত্রে যেমন ব্যবহার করতে পারি তেমনই শাড়ি পিন করতে ব্যবহার করতে পারি। এই কাজটি করতে আমি ব্যবহার করেছি হিজাব পিন ও বিভিন্ন ডিজাইন এর কুন্দল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,ডেকোরেস্ট করে নিলাম হিজাব পিনটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

d1.jpg

d2.jpg

১।হিজাব পিন
২।চার্ম
৩।বিভিন্ন ডিজাইন ও রং এর কুন্দল
৪।নোজপ্লায়ার
৫। গ্লু
৬।জাম্প রিং

হিজাব পিনের ডেকোরেশনের ধাপ সমূহ

ধাপ-১

d3.jpg

প্রথমে চার্ম এ গ্লু লাগিয়ে নিয়েছি।

ধাপ-২

d4.jpg

প্রথমে পাতা শেপের একটি কুন্দল চার্ম এর মাঝ বরাবর লাগিয়ে নিয়েছি।

ধাপ-৩

d5.jpg

এবার চাঁদ শেপের কুন্দল পাতা শেপের কুন্দলের দু'পাশে লাগিয়ে একটি পদ্ম ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৪

d6.jpg

এবার সবুজ রং এর পাতা শেপের কুন্দল পদ্ম ফুলের নিচে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৫

d7.jpg

এবার পদ্মফুলের ফাঁকা জায়গায় একটি সবুজ রং এর গোল কুন্দল লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

d8.jpg

d9.jpg

এবার জাম্প রিং এর সাহায্যে হিজাব পিনের সাথে বানানো পদ্মফুলটি লাগিয়ে নিয়েছি। আর এভাবেই ডেকোরেশন করে নিলাম হিজাব পিনটি।

উপস্থাপন

d9.jpg

d10.jpg

d11.jpg

আশাকরি ,কুন্দল দিয়ে ডেকোরেশন করা হিজাব পিনটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৭ই মার্চ, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 71275.68
ETH 2182.19
USDT 1.00
SBD 0.52