অরিগ্যামিঃ লং কোর্ট তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,বসন্তকাল। ৯ই মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।লং কোর্ট এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব। অরিগ্যামিটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।আজ খুব কিছু ভাঁজ দিয়ে অরিগ্যামিটি বানিয়েছি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।তার চেয়েও বেশি কঠিন ভাঁজের বর্ণনা করা। তাই আমি বেশ কিছু ফটোগ্রাফির মাধ্যমে অরিগ্যামিটি বানানোর কৌশল দেখিয়েছি। অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , অরিগ্যামিটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
প্রয়োজনীয় উপকরণ
১।রঙ্গিন কাগজ।
২।লাল রং এর সাইন পেন
লং কোর্ট আর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের হলুদ রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি লং কোর্ট এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এক টুকরো কাগজ প্রথমে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এবার দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার ভাঁজ করা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং এক অংশ আবারও মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
কাগজটিকে ছবির মতো পরপর ভাঁজ করে নিয়ে কোর্ট এর হাত বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার কাগজটিকে উল্টিয়ে নিয়ে ছবির মতো কাগজের কোনাগুলো ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
এবার লং কোর্টটিকে উল্টিয়ে নিয়ে ছবির মতো ভাঁজ করে নিয়ে কোর্ট এর কলার বানিয়ে নিয়েছি। এবং লাল রং এর সাইন পেন দিয়ে কলারটি রং করে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো সুন্দর একটি লং কোর্ট এর অরিগ্যামিটি।
উপস্থাপনা
আশাকরি আজকে আমার বানানো লং কোর্ট এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| পোস্ট | অরিগ্যামি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Samsung A-10 |
| তারিখ | ৯ই মার্চ,২০২৬ইং |
| লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 9 days ago



















