অরিগ্যামিঃবক্স তৈরি।

in আমার বাংলা ব্লগ7 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৪৩৩ বঙ্গাব্দের ৩২শে ভাদ্র,শরৎকাল,১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o2.jpg

o3.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বক্স তৈরির অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়। বক্সের অরিগ্যামিটি বানাতে আমি সবুজ কাগজ সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক বক্সের অরিগ্যামিটি অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

o15.jpg

o16.jpg

১।সবুজ রং এর কাগজ।
২।লাল রং এর সাইন পেন

বক্স অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o15.jpg

প্রথমে A4 সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ নিয়েছি বক্স এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o14.jpg

o13.jpg

কাগজটি আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি। এবার কাগজের একটি অংশ মাঝ বরাবর ভা৬জ করে নিয়েছি। ছবিতে দেখানো হয়েছে যেভাবেই ।একইভাবে কাগজের অন্য পাশও ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o12.jpg

এবার কাগজের অতিরিক্ত অংশ দু'বার ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o11.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।

ধাপ-৫

o10.jpg

o9.jpg

দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৬

o8.jpg

এবার অতিরিক্ত কাগজের অংশ টুকু ভাঁজ করে পূর্বে ভাঁজ করা কাগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৭

o7.jpg

o6.jpg

o5.jpg

এবার কাগজের কোনা অংশটুকু ভাঁজ করে নিয়েছি। এরপর কাগজের ভাঁজ খুলে নিলেই হয়ে গেলো বক্স এর অরিগ্যামি।

ধাপ-৮

o4.jpg

এবার লাল সাইন পেন দিয়ে বক্সের উপরের দিকে ডিজাইন করে নিয়েছি,যাতে দেখতে সুন্দর লাগে।

উপস্থাপনা

o1.jpg

o2.jpg

o3.jpg

আশাকরি আজকে আমার বানানো বক্সের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

প্রয়োজনীয় উপকরণ

image.png

image.png