নিজের জন্য চুড়ি বানালাম।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , বসন্তকাল,১৬ই মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করবো।

b3.jpg

b4.jpg

বন্ধুরা,বেশ অনেক দিন পর আজ আমার নিজের জন্য চুড়ি বানালাম। বেশ চলছে এই চুড়িগুলো। বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের চুড়ি বানানোর কোর্স করান। সেই কোর্স এ চুড়ি বানানো শেখে অনেকই আজকাল অনলাইনে চুড়ি বানিয়ে সেল করেন। অনলাইনে এই হাতে বানানো চুড়ির একটা ব্যবসা দাঁড়িয়ে গেছে।ঘরে বসেই অনেক মেয়ে সংসার দেখা শোনা করেও এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। যা আমাদের অর্থনীতিতেও কিছুটা হলেও অবদান রাখছে। এবং মেয়েরা তাদের নিজেদের খরচ নিজেরাই চালাতে ্পারছেন। বেশ নতুন নতুন ডিজাইনের চুড়ি সেল করা হয় অনলাইনে। আর কাস্টমাইজ করেও বিক্রি হয় এই সকল চুড়ি। তবে আমি কোন কোর্স করিনি এই চুড়ি বানানোর। ইউটিউব থেকে দেখে শিখেছি। সাথে নিজের ক্রিয়েটিভিটি যুক্ত করেছি। অনেক ডিজেইনের চুড়ি আমি বানিয়েছি। আত্মীয় স্বজনকে গিফট করেছি। সকলেই বেশ পছন্দ করেছে এই সকল চুড়ির ডিজাইন। অনেককে আবার তাদের ড্রেস এর সাথে মেচিং করে বানিয়ে দিয়েছি চুড়ির সেট। তবে আমার জন্য কোন চুড়ি বানায়নি। এই প্রথম নিজের জন্য চুড়ি বানালাম। ঈদের ড্রেস এর সাথে মিলিয়ে।কাপড়, সুতা,ক্লে ব্যবহার করে এই সকল হ্যান্ড মেইড চুড়ি বানানো হয় । তবে আমি সিল্ক এর সুতা ও বিভিন্ন ধরনের কুন্দল ও সুতা ব্যবহার করে এই চুড়ি বানিয়েছি। আমি কালো ও সোনালী রং এর দুই সেট চুড়ি বানিয়েছি আমার ঈদের ড্রেস এর সাথে মেচিং করে। অনেক চিন্তা ভাবনার পর এই ডিজাইন এর চুড়ির সেট বানালাম। বানানোর পর বেশ সুন্দর লাগছিলো দেখতে। বেশ সুন্দর ফিনিশিং হয়েছে চুড়ির সেট দু'টোর।আর ড্রেস এর সাথেও বেশ মেচিং হয়েছে। যদিও বানাতে বেশ সময় লেগেছে। চুড়ির বেজ এর উপর সুতা প্যাচিয়ে নিয়ে কুন্দল এর ডিজাইনটি করতে হয়েছে। কুন্দল বসানোর কারনে বেশ সুন্দর লাগছে। আপনাদের কেমন লেগছে কমেন্ট করে জানাতে পারেন। আশাকরি আপনাদেরও ভালো লেগেছে। এখন অপেক্ষায় আছি ঈদের জন্য । ড্রেস এর সাথে মেচিং করে এই চুড়ি গুলো পরার।

b1.jpg

b2.jpg

আশাকরি আমার বানানো চুড়ির সেটগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল পোস্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৬ই মার্চ, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png