ডাই পোস্টঃ কুইলিং পদ্ধতিতে গমের থোকা তৈরি।

in আমার বাংলা ব্লগ26 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , বসন্তকাল,১০ই মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

diy18.jpg

diy17.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আর তা হলো ডাই পোস্ট।য়াজ অনেকদিন পর কুইলিং এর কাজ করলাম। কুইলিং হলো কাগজকে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন করা। আজকাল বেশ দেখা যাচ্ছে এই কুইলিং এর কাজ। আজ আমি কুইলিং এর মাধ্যমে গম এর থোকা তৈরি করেছি। যদিও সময় কিছুটা বেশি লাগে কুইলিং এর কাজে। তবে দেখতে বেশ সুন্দর লাগে। এই কাজটি করতে আমি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে বযবহার করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে কুইলিং পদ্ধতিতে বানিয়ে নিলাম গমের থোকাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

diy1.jpg

১।দু'রং এর কাগজ
২।টুথপিক
৩।কাচি
৪। গ্লু

কুইলিং পদ্ধতিতে গমের থোকা তৈরির ধাপ সমূহ

ধাপ-১

diy2.jpg

প্রথমে কাঁচি দিয়ে সবুজ ও হলুদ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি।

ধাপ-২

diy3.jpg

diy4.jpg

টুথপিকের সাহায্যে হলুদ রং এর কাগজ প্যাচিয়ে কয়েল বানিয়ে নিয়েছি।

ধাপ-৩

diy5.jpg

diy6.jpg

এবার বানানো কাগজের কয়েল হাতের সাহায্যে চাপ দিয়ে নিয়েছি।যাতে দেখতে কিছুটা গমের মতো লাগে।একইভাবে বেশ কিছু বানিয়ে নিয়েছি।

ধাপ-৪

diy7.jpg

এবার প্রতিটি হলুদ অংশের সাথে সবুজ কাগজ লাগিয়ে নিয়েছি গাম দিয়ে। এবং সবুজ কাগজের অন্য প্রান্ত কাঁচি দিয়ে চিকন করে কেটে নিয়েছি যাতে পাতার মতো লাগে।একই ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি।

*** ধাপ-৫***

diy10.jpg

diy11.jpg

আবারও সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং তা প্যাচিয়ে চিকন করে ডাল বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

diy12.jpg

diy13.jpg

এবার বানানো ডালের সাথে প্রতিটি গাম সুন্দরভাবে পর পর লাগিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো কুইলিং পদ্ধতিতে তৈরি গমের থোকা।

উপস্থাপন

diy15.jpg

diy16.jpg

diy17.jpg

আশাকরি ,কুইলিং পদ্আধতিতে তৈরি গমের থোকাটি আপনাদের ভালোলেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১০ই মার্চ, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67570.99
ETH 2063.87
USDT 1.00
SBD 0.48