You are viewing a single comment's thread from:

RE: অপেক্ষায় কাটে দিন, কাটে রাত

in আমার বাংলা ব্লগ5 years ago

দিনের শেষে রাত্রি আসে
রাতের শেষে দিন
তোমার অপেক্ষায় বুকের ভেতর
করছে চিনচিন,,

শীতঘুমে বিভোর আমি
কাঁদে আমার মন,
তোমার অপেক্ষায় চাতক হয়ে
আছি প্রিয় জন।

বেদনা ভরা কাল রাত্রি
নির্ঘুম এই রাতে
আসবে ফিরে আবার তুমি
হয়তো প্রভাতে।।

আশায় আশায় চেয়ে আছি
তোমার পথপানে
কবে এসে ডাকবে তুমি
প্রভু'ইতা জানে।

নিরব অভিমানে আজও
কাঁদে আমার মন
ফিরে এসো এসো তুমি
ওগো প্রিয় জন♥♥