You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৮২ | অসহ্য গরম, আপনি কিভাবে সহ্য করছেন।

in আমার বাংলা ব্লগ3 years ago

গরমের সাথে মিতালী করে
সয়ে যাচ্ছি গরম,,
এই কথাটা বলতে যদি ও
একটু লাগে শরম।

মনের সুখে গরমটাকে
করছি উপভোগ,,
লোডশেডিং এ বসে বসে
গাইছি গান ফোক।

ভুল করেও ভেবো না কেউ
এটা আমার রোগ,
মজার ছলে সবার সাথে
করে গেলাম জোগ।

গরমটাকে আমার মত
করুন উপভোগ,
বন্ধুত্বের নামের তালিকায়
করুন তাকে যোগ।

যে বিষয়টা যেমন করে
ভাবা যায় মনে,
সেই রকমের হরমোনটাও
ব্যালেন্স হয় ততক্ষণে।
♥♥

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 66859.68
ETH 2034.43
USDT 1.00
SBD 0.48