You are viewing a single comment's thread from:

RE: একটি মজার চিঠির ধাঁধা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

প্রিয় ভাইসাপ,
আমরা এলাম পাহাড় ডিতে পূজার দিনে ভাই,
নতুন দেশে এসে মোরা বড়ই মজা পাই।
আকাশ হেতায় আলোয় ভরা, বাতাস পরিষ্কার,
চারিদিকের দৃশ্য দেখে লাগছে চমৎকার।
উশ্রি নদী বইছে কেমন ছাপিয়ে দুটি তীর,
স্নিগ্ধ শোভা দেখছি কেবল শ্যামল বনানীর।
আশেপাশে পাহাড় কত আঁকাবাঁকা পথ,
সাঁওতালরা বাজায় দুরে মাদল নিয়ে গৎ।
নদীর ধারে আমলকি বন পলাশ গাছের সার,
খাটিয়াতে বসে মোরা দেখছি অনিবার।
মোদের বাড়ি নদীর পাশে তাইতো মজা পাই,
নাচি হাসি হল্লা করি উল্লাসে গান গাই
,এখান থেকে মন যে আমার ফিরতে নাহি চায়
এতটা সুখ কলিকাতায় পাওয়া কি আর যায়?
কেমন আছিস সবাই তোরা চিঠির জবাব দিস,
আজের মত বিদায় নিলাম ভালোবাসা নিস।
ইতি
সূর্য পাল

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.042
BTC 64727.59
ETH 1862.11
USDT 1.00
SBD 0.38