You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ কবি আপুর সাথে দেখা || সেলিনা সাথী আপু||

in আমার বাংলা ব্লগ2 years ago

সত্যি কথা বলতে আজকের দিনটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।আমার বাংলা ব্লগ কুষ্টিয়া পরিবারের পক্ষ থেকে আজকে আমাকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।তোমাদের সাথে ঘুরাঘুরি মজার মজার গল্প করা সেলফি তোলা এরকম মনোরম পরিবেশে একসাথে হওয়া সত্যিই খুবই চমৎকার একটি দিন ছিল।তাছাড়া তোমাদের আতিথিয়তায় আমরা সকলেই মুগ্ধ।তোমাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।সেই সাথে আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।তিনি সহযোগিতা করেছিলেন তোমাদের সাথে যোগাযোগ করার জন্য।তোমাদের সাথে থেকে মনে হয়েছে আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি।তোমরাও বেড়াতে এস আমাদের নীলাঞ্চলে।নিমন্ত্রণ দিয়ে রাখলাম।স্মৃতির ভান্ডারে যোগ হল আরো কিছু স্মৃতি।♥♥

Sort:  
 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু হঠাৎ করে এসে এভাবে সারপ্রাইজ দিয়ে মুহূর্তটাকে অনেক আকর্ষণীয় করে তোলার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 66256.84
ETH 1920.01
USDT 1.00
SBD 0.38