You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৩০

in আমার বাংলা ব্লগ2 years ago

হৃদয় মাঝে গভীর ক্ষত
শত বেদনার ঢেউ
মনের মাঝে আগুন জলে,
কেউ বোঝে না কেউ।

ভালোবাসায় প্রেম নেই
আছে শুধু জ্বালা,
ইচ্ছে করে অবুঝ মনে
দিয়ে রাখি তালা।

বিশ্বাসকে অবলীলায়
কেমনে যে দেয় ধোঁকা,
তাদের প্রেমে পড়ে যারা
তারাও ভীষণ বোকা।

আলোর সাথে অন্ধকারের
বিচ্ছেদেরই মেলা
অশান্ত মন বিষন্নতায়
কাটায় সারা বেলা।

ঠোঁট দুটো আজ নির্বাক যেন
চোখে নীরব ভাষা,
কোথায় গেলে পাব খুঁজে
খাঁটি ভালোবাসা-?
রেখে গেলাম আশা-----
♥♥

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.053
BTC 71798.51
ETH 2119.83
USDT 1.00
SBD 0.49