You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩৪০ || স্ত্রীরা সবসময় স্বামীদের রান্না করে খাওয়ায় কেন?

in আমার বাংলা ব্লগ • 2 years ago

প্রাণের চেয়ে প্রিয় হলেন
নারীর কাছে স্বামী
এই পৃথিবীর সবার চেয়ে
তিনিই হলেন দামি।

তাই তো তাকে যত্ন করে
রান্না করে খাওয়ান,
সারা জীবন থাকে পাশে
বুড়ো থেকে জোয়ান।

স্বামীর প্রতি নারীর এটা
ভালোবাসা ভাই,,
বউয়ের চেয়ে আপন স্বামীর
আর তো কেহ নাই।

বিশেষ দ্রষ্টব্য- (মায়ের পর)

Sort:  
 2 years ago 

কবিতার ভাষায় অনেক সুন্দর করে উত্তরটা দিয়েছেন আপু। ভালো লাগলো লাইনগুলো পড়ে।

 2 years ago 

আমি অভিভূত আমি মুগ্ধ হই যখন আমার লেখা নিয়ে কেউ সুন্দর মন্তব্য করে। আসলে প্রশংসিত হতে সবাইকে ভালো লাগে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপু, আপনার লেখাগুলো সব সময়ই প্রশংসার যোগ্য হয়।

 2 years ago 

তাই বুঝি!! প্রশংসিত হতে খুব ভালো লাগে। আমি নিজেকে ধন্য মনে করছি ভাইয়া।