You are viewing a single comment's thread from:

RE: রাতের নির্জনতায় গঙ্গা ভ্রমণ ||~~

in আমার বাংলা ব্লগ2 years ago

ওই যে তোমাদের ওখানে যখন গিয়েছিলাম তখন আমরা গঙ্গার ধারেও গিয়েছিলাম। চুঁচুড়া থেকে গঙ্গা দেখতে নিয়ে গিয়েছিল আমাদের এক দিদি এবং তার মেয়ে। আর সেই অনুভূতি থেকে লেখা। এটা তোমাদের গঙ্গা। ছবিগুলো আমার মুঠোফোনে তোলা।

ভালো থেকো দাদা। আমি এখনো খুব স্বাভাবিক হতে পারছি না। আমাদের দেশের অবস্থার জন্য। চোখে মুখে শুধু আতংক নিয়ে আছি বাসায়। কারো সাথে কথাও বলতে ইচ্ছে করে না। শুধু রক্ত দেখি আর বাচ্চাদের চিৎকারে যেন কারন ঝালাপালা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে উপলব্ধি করছি, হয়তো আমি মানসিক রোগী হতে যাচ্ছি। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। আমি যেন এক অন্য আমি তে পরিণত হচ্ছি। দোয়া কর আমার জন্য। আর নিলাম দিদিকেও বলে দিও। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য।