You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৮

in আমার বাংলা ব্লগ10 months ago

আমি আঁধারে নিজেকে লুকাই,
অতৃপ্ত আকাঙ্ক্ষা আড়াল করতে,
আমি নিস্তব্ধতায় ডুবে যাই,
ভাঙা স্মৃতিগুলো অন্তরে রাখতে।

আমি অশ্রুতে খুঁজি শান্তি,
অদৃশ্য ব্যথাকে মুছে ফেলতে,
আমি শূন্যতায় হারাই ধীরে,
নিজেকেই কেবল খুঁজে পেতে।