You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪১

in আমার বাংলা ব্লগ9 months ago

সকালের রোদে স্বপ্ন জাগে,
মন ছুঁয়ে যায় শিশিরভেজা ঘ্রাণে।
দিনভর জীবনের হিসাব মেলে,
অজানা ক্লান্তি ঢেকে যায় প্রাণে।

বিকেলের আলো নিভে আসে ধীরে,
আকাশে মেশে লালিমার রেশ।
রাত নামে নীরব মৃত্যুর ছোঁয়ায়,
জীবন থামে শেষ নিশ্বাসের দেশ।