You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪২

in আমার বাংলা ব্লগ • 11 months ago

তোমার শব্দে জাগে প্রাণ, বাজে হৃদয়তন্ত্রী,
তোমার ছোঁয়ায় মিশে যায় অনুভবের ধ্বনি।
তুমি মায়ের মুখের গান, শিশুর প্রথম বুলি,
তুমি কবির কলমে লেখা ভালোবাসার ফুলি।

তুমি ইতিহাসের পাতা, ত্যাগের অমর চিহ্ন,
তুমি স্বাধীনতার সুর, বীরের গর্বস্মৃতি নিদর্শন।
তুমি চেতনার প্রদীপ, অন্ধকারে আলোর দিশা,
তুমি আমার প্রাণের স্পন্দন — আমার বাংলা ভাষা।