You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৭

in আমার বাংলা ব্লগ • 11 months ago

কখনো আশা জাগায় নতুন ভোর,
কখনো তা নিঃশব্দে আনে ভাঙা ঘোর।
মেঘলা আকাশে রোদ উঠলেও হঠাৎ,
মন হারায় নিজেরই কোনো গতিপথ।

প্রত্যাশা কখনো স্বপ্নের মতো মধুর,
আবার তা হতে পারে বেদনাময় সুর।
তবুও মানুষ আশা আঁকে প্রতিক্ষণে,
কারণ বাঁচার মানে—বিশ্বাস রাখে জীবনে।