You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৫

in আমার বাংলা ব্লগlast year

অনুগল্প:-

একদিন শামীম আর আমি বিরিয়ানি হাউজে বিরিয়ানি খেতে গেলাম। শামীমের বাসা অবশ্য গ্রামে তাই সে কখনো বিরিয়ানি খায়নি। তাই ওকে নিয়ে বিরিয়ানি হাউজে ঢুকে দুজনের জন্য দুটি বিরিয়ানি নিয়ে নিলাম। দুজনে খাচ্ছি, খাওয়ার এক পর্যায়ে লক্ষ্য করে দেখলাম আমার অর্ধেক শেষই হয়নি তাতেই শামীমের পুরো প্লেট ফাঁকা 😲। ওয়েটারকে বললাম ভাই ওরে আরো দুইটা বিরিয়ানি দেন। আবার শামীম খাওয়া শুরু করলো। আমার এক প্লেট খেতে খেতেই দেখতেছি শামীমের আরো দুই প্লেট খাওয়া হয়ে গেছে 😣। আমাক বলতেছে ভাই জীবনেও এরকম খাবার খাইনি আর পাঁচটা বিরিয়ানি অর্ডার দেনা ভাই খাই 😬। আমি তো অবাক হয়ে গেলাম😫। যাই হোক আমি আবার পাঁচটা বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। আমি ওখানে বসে থাকাতেই শামীম আরো দুইটা বিরিয়ানি খেয়ে ফেললো🤠। পাঁচটা বিরিয়ানি খেয়ে শামীম অজ্ঞান হয়ে গেলো। ডক্টরের কাছে নিয়ে গেলাম তাকে।

একটু জ্ঞান ফিরতেই আমাক কানের কাছে ডেকে নিয়ে গিয়ে বলতেছে, ভাই আর এক একটা বিরিয়ানি দেনা ভাই খাই🤣। আমি তো অবাক🤔। আর ভাবতেছি এদিকে জীবন বাঁচেনা আর পেটুক বেটা খাওয়ার নেশা ছাড়তে পারে না😂😂😂।

Sort:  
 last year 

ভাই তার জীবনের শেষ ইচ্ছা বিরানি খাওয়া 😁😄😁।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70875.18
ETH 2148.46
USDT 1.00
SBD 0.50