You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টিমুখর এক সন্ধ্যায় ভয়ের গল্প শোনার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ • 3 years ago

ছোটবেলায় ভুতের গল্প শুনতে খুব ভালো লাগতো যতো ভয় লাগুক না কেন তবুও গল্প দিদি,ঠাকুমারা বলতে চাইলেই মুখ থেকে প্রথম শব্দ টা বের হতো ভুতের গল্প বলো,শাঁকচুন্নির গল্প বলো আর গল্প শোনার পর তো বাথরুম গেলেও মাকে নিয়ে যেতে হতো।জালে মাথার খুলি এটা পড়তেই আমার পুরা শরীরে কাটা দিয়ে উঠলো আর। কেউ একজন পিছু পিছু আসা অনুভব হওয়া টাও ভয়ংকর অনুভুতি।দাদুর মাথার চুল সব খেজুর গাছের মতো দাড়িয়ে গেছে এটা পড়ে বেশ হাসি পাচ্ছে। তবুও ভালো দাদুর সাথে আরো খারাপ কিছু ঘটেনি।ধন্যবাদ দাদা ছোট বেলার সুন্দর ঘটনা শেয়ার করার জন্য।