You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭১

তোমার জন্য জাগি আমি সারাদিন রাত্রি
সারাক্ষণ ভাবি তোমার কথা,
যদি তোমায় না পাই আমার করে
পাগল হয়ে রইবো রাস্তায় পড়ে।

তুমি আমায় ডাকছো হাতছানি দিয়ে,
পারছিনা ধরতে তোমার হাত।
পাবো কিনা পাবো জানিনা,
তোমায় আমার করে।

দুজনের মাঝে দাঁড়িয়ে আছে কঠিন দেয়াল,
আমরা কি পাবো সে দেয়াল ছেদ করতে।
আবার বলতে পারব কি জোসনা মাখা রাতে,
তোমায় অনেক ভালোবাসি।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 70582.07
ETH 2154.13
USDT 1.00
SBD 0.51