পরিশ্রম কখনো ঠকায় না।
আশা করি "আমার বাংলা ব্লগ" পরিবারের সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে আমিও ভালো আছি।আজ আমি আপনাদের সাথে "পরিশ্রম কখনো ঠকায় না" শিরোনামে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
![]() |
|---|
এই পৃথিবীতে বাস করতে ও সুন্দর জীবন উপভোগ করতে প্রয়োজন অর্থনৈতিক সচ্ছলতা।আমরা জানি যে, অর্থনৈতিক সচ্ছলতা পরিশ্রম ব্যতীত কখনো সম্ভব না। আমাদের চারপাশের মানুষগুলো অর্থনৈতিক সফলতার খোঁজে প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন।যে যেভাবে পারেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন।কেউ সরকারি-বেসরকারি চাকরি করছেন আবার কেউ দিন মজুরের কাজ করছেন। আবার কেউবা, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থ উপার্জন করছেন।
সমাজে এমন কিছু মানুষও রয়েছেন,যারা সফল হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু পরিশ্রম করতে রাজি নয়।তাঁরা শুধু স্বপ্নই বুনতে থাকেন, পরিশ্রম না করার ফলে কখনো অর্থনৈতিক সফলতার মুখ দেখেন না। দিনশেষে ব্যর্থতার গ্লানি নিয়েই তাঁদের ঘরে ফিরতে হয়।
অথচ,এই স্বপ্নবাজ মানুষগুলোর চারপাশেই অসংখ্য মানুষ তাঁদের মেধা,শ্রম,সময় ও অর্থ বিনিয়োগ করে অর্থনৈতিক সফলতা অর্জন করে নিচ্ছেন।
কাজেই, অর্থনৈতিক সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে,প্রত্যেক মানুষকে পরিশ্রমী ও কর্মঠ হয়ে নিজেকে প্রতিষ্ঠা করাই যুক্তিযুক্ত।যে কোন কাজ,তা ছোট হোক বা বড় হোক, মানুষ তাঁর যোগ্যতা অনুযায়ী বুঝে করতে পারলে অর্থনীতির দুরবস্থা থেকে মুক্ত হয়ে সফলতার চুড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেন এবং নিজেকে রাষ্ট্রের যোগ্য নাগরিক হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন।

আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্টে দেখা হবে।

https://x.com/i/status/2039649789332336648