"খোশ আমদেদ মাহে রমজান "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।বছরের আজ শেষ দিনে শেষ পোস্ট করতে চলে এলাম।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
খোশ আমদেদ মাহে রমজানঃ
বন্ধুরা,আজ থেকে মুসলিম উম্মাদের পবিত্র মাহে রমজান শুরু হয়েছে।প্রতিবারের মতো বিশ্বের অন্যান্য দেশ গুলোতে রমজান গতকাল ই শুরু হয়ে গিয়েছে।আমাদের এশিয়া মহাদেশে আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু হলো।সু স্বাগত জানাই আমরা পবিত্র মাহে রমজানকে।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে কাটবে।রমজান মাস পবিত্রতার মাস।এই মাস জুড়ে আমরা মুসলিম জাতি পবিত্রতার মধ্যে দিয়ে কাটাবো।
ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা হলো একটি।এই রোজা রহমত,বরকত ও মাগফিরাত নিয়ে আমাদের মাঝে আসে।পবিত্র রমজান মাসের রোজা সকল মুসলিম নর-নারীর জন্য ফরজ ইবাদত করা হয়েছে।আজ রমজান মাসের প্রথম রোজা।সকল মুসলমান ভাই-বোনের জন্য এই রমজানের রোজা দৈহিক, মানসিক,আত্বিক,নৈতিক ও আধ্যাত্বিক শান্তি এনে দেয়।সকল মাসের মধ্যে রমজান মাসের ফজিলত অনেক।রমজান মাসে ৩০ টি রোজা রাখতে হয়।প্রথম ১০ রোজা রহমত,এরপরের ১০ রোজা বরকত আর বাকি ১০ দিনের রোজা মাগফিরাত যা আমাদের কে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে।
পবিত্র কুরআন ও হাদিসের মাধ্যমে আমরা রমজান মাসের রোজা ও অন্যান্য ইবাদতের গুরুত্ব সম্পর্কে জানতে পারি।পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন,"হে ইমানদারগণ,তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে।যা তোমাদের পূর্ববতীদের ওপর ও ফরজ করা হয়েছিল,যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।"তাকওয়া অর্থ সাবধান থাকা বা সতর্ক থাকা।আল্লাহর ভয়ে ও জাহান্নাম থেকে বাঁচতে হলে সকল ধরনের অশ্লীল কাজ,অপরাধ ও পাপ থেকে সংযত থাকা।
রোজা রেখে মিথ্যা বলা,কারো সাথে খারাপ আচরন করা,কথা লাগানো,কথা দিয়ে কথার খেলাপ করা,মানুষের সাথে মানুষের ঝগড়া লাগানো,হিংসা করা,নিন্দা করা এসব থেকে বিরত থাকতে হবে।রোজা রেখে আমরা বুঝতে পারি গরীব অসহায় মানুষদের না খেতে পারা কষ্ট গুলো।রমজান আমাদের শেখায় গরীব অসহায় মানুষের না খেয়ে থাকা অনুভুতি গুলো অনুধাবন করতে।রমজান আমাদের কে গরীব-ধনীর মধ্যে ভেদাভেদ ভোলাতে সাহায্য করে
আমরা আজ রমজান মাসের প্রথম রোজাটি রেখে রমজান কে বরণ করে নিলাম।রমজান মাসের যে আসল উদ্দেশ্য তা যেনো সফল করতে পারি।আমরা যেনো রমজান মাসের পবিত্রতা ধরে রাখতে পারি।প্রতিটি মুসলমান ভাই-বোন সুস্থ সুন্দর ভাবে রমজান মাসের রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি যেনো অর্জন করতে পারি এটাই হোক সবার চাওয়া।
আজ আর নয়।এখানেই ইতি টানছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন একটি ব্লগ নিয়ে।
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।



