" সুগন্ধা বিচে গিয়ে মাছ ফ্রাই খাওয়ার অনুভূতি "

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

সুগন্ধা বিচে গিয়ে মাছ ফ্রাই খাওয়ার অনুভূতিঃ


17358.jpg

17363.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।আজকের বিষয়টি প্রায় অনেকদিন পর আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আপনারা অনেকেই জানেন আমি প্রায় অনেকদিন আগে শীতের সময়টাতে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম।সেখানে গিয়ে সুগন্ধা বিচে একদিন আমরা মাছ ফ্রাই খাওয়ার জন্য সন্ধ্যার পর বের হয়েছিলাম।

17360.jpg

17357.jpg

আমরা সবাই মিলে হোটেল থেকে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচে চলে গিয়েছিলাম।সেখানে গিয়ে দেখি নানা রকমের মাছ,কাঁকড়া, নানা ধরনের সামুদ্রিক জিনিস দেখতে পেলাম।সেখানে গিয়ে নিজেদের পছন্দ মতো যা কিছু খেতে চাই তাই অর্ডার করা যায়।আমরা কিছু মাছ পছন্দ করে অর্ডার করলাম ফ্রাই করে দেয়ার জন্য।

17355.jpg

17364.jpg

17368.jpg

দোকানের লোক এসে আমাদের পছন্দ করে নেয়া মাছ গুলো সুন্দর মতো কেটে নিয়ে বড় প্যানে ফ্রাই করতে নিয়ে গেলো।মাছ গুলো খুব সুন্দর ফ্রাই হয়েছিল।খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল।সত্যি কথা বলতে বাইরে বসে বিচের পাশে এমন ভাবে ফিশ ফ্রাই খেতে আমাদের সবারই ভীষণ ভালো লেগেছিল সেদিন।সাথে ছিল খোলা আকাশ।মূহুর্তগুলো স্মরণীয় হয়ে আছে।তাই ভাবলাম আজ অনেকদিন পরেও হলেও আপনাদের সাথে বিষয়টি শেয়ার করে নেই।অনুভূতি গুলো সত্যিই দারুন ছিল।

17369.jpg

17366.jpg

17362.jpg

কক্সবাজার যারা বেড়াতে যাবেন তারা অবশ্য ই ফিশ ফ্রাইটা ট্রাই করবেন।আশাকরি আমাদের মতো আপনারা ও খুব আনন্দ পাবেন।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করে নিলাম আপনাদের মাঝে।আশা করছি আপনাদের কাছে আমার অনুভূতি গুলো ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

28481.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 70686.21
ETH 2077.86
USDT 1.00
SBD 0.50