" চিরচেনা শহর থেকে বিদায় নিলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
চিরচেনা শহর থেকে বিদায় নিলামঃ
বন্ধুরা,আজ আবার চলে এলাম মনের কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিতে।জন্ম থেকে এ পর্যন্ত যে শহর আমার খুব চেনা ছিল।সেই শহর ছেড়ে আজ চলে আসতে হলো।তাই খুব ব্যস্ত সময় কেটেছে গতকাল।ছেলের স্কুলের ভর্তির সুবাদে চলে এলাম আজ শ্বশুরবাড়িতে।কতো স্মৃতি জড়িয়ে আছে সেই শহরে।মনটা ভীষণ খারাপ এ কারনে।
গতকাল বেশকিছু আসবাবপত্র গুছিয়ে ট্রাকে পাঠিয়ে দিলাম।আর বাকি সব আসবাবপত্র বিক্রি করে দিয়েছি।কারন আমার শ্বশুরবাড়িতে আমার সব রকমের আসবাবই আছে।তাই ঢাকা থেকে টেনে আর আনা হয়নি কিছু।আজ আমরা চলে এলাম।সকাল ১০ টার সময় ঝালকাঠির উদ্দেশ্যে বাস স্ট্যান্ড এসেছিলাম।এরপর বাসের টিকিট কেটে বসে পরলাম।বাস যথা সময়ে ছেড়ে গেলো।ঢাকা থেকে বের হতে হতে বেলা ১২ টা বেজে গেলো।এবার আমার সাথে আমি আমার আম্মুকে নিয়ে এসেছি।এমনিতে মনটা ভালো না।ছেলের লেখাপড়ার সুবাদে যদিও এখানে আসা,কিন্তু আমার ভাই-বোন সবাই ঢাকাতেই থাকেন।আমি একা এতোটা দূরে।ইচ্ছে হলেই আর ওদের সাথে দেখা হবে না।আত্মীয়রা সব ঢাকাতে।এ কারনে মনটা আজ ভীষণ খারাপ।
কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়,এটা সত্যি কথা।কিন্তু মন কি আর মানে।মনের কষ্টের অনুভূতি গুলো খুবই কষ্ট দেয় মনে।সবাইকে ছেড়ে এসেছি আজ তাই মনটা ভীষণ ভারাক্রান্ত।আম্মু সাথে না এলে এই খারাপ লাগা গুলো আরো বেশী কষ্ট দিতো আমাকে।চিরচেনা শহরে আর আগের মতো যেখানে সেখানে যাওয়া আর হবে না।ব্যস্তময় শহর আজ আমার কাছ থেকে অনেক দূরে।মনকে সান্ত্বনা দেই এ কথা বলে ছেলে লেখাপড়া করে ভালো মানুষ হলে এতে অনেক শান্তি পাবো মনে।তখন কষ্ট সব ভুলিয়ে দেবে।মন তখন অনেক বেশী আনন্দিত হবে।এখন যে কষ্ট ও খারাপ লাগা আছে তা ভুলে যাবো তখন।
মনের বেশ কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন,যাতে আমার মন যেনো এখানে বসে।খারাপ লাগা অনুভূতি গুলো যেনো মুছে যায়।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।






