ফটোগ্রাফি পোস্ট - 📷 "সবুজের মাঝেই প্রাণের স্পন্দন "

in আমার বাংলা ব্লগ14 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

সবুজের মাঝেই প্রাণের স্পন্দনঃ


27161.jpg

27172.jpg

বন্ধুরা,আজ সবুজের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।সবুজ ভীষণ ভালোবাসি আমি।সবুজের মাঝে ই প্রাণের স্পন্দন খুঁজে পাই।মনে প্রশান্তি এনে দেয় সবুজ সতেজ প্রকৃতি।এমন নির্মল প্রকৃতির বাতাস মনে শিহরন জাগায়।

27152.jpg

27092.jpg

সবুজের মাঝে প্রাণের স্পন্দন পাওয়া যায়।সবুজ সতেজ প্রকৃতি মনকে আনন্দ দেয়।সবুজের মাঝে গেলে মনে প্রশান্তি মেলে।যখন মন অশান্ত হয়ে যায় কোন কারনে তখন সবুজ এই প্রকৃতির মাঝে গেলে মন শান্ত হয়ে যায়।

27080.jpg

27095.jpg

প্রকৃতির সতেজতা মনে আনে শান্তি।সবুজ প্রকৃতির মাঝে গেলে দুচোখ জুড়িয়ে যায়।আমিতো সবুজ প্রকৃতি ভালোবাসি তাই যখনই প্রকৃতির মাঝে যাই তখনই সবুজ প্রকৃতির ফটোগ্রাফি আমি করে নেই।

27135.jpg

27089.jpg

27083.jpg

আমার মতো আর কারা কারা সবুজ প্রকৃতি ভালোবাসেন অবশ্যই জানাবেন।এতো শান্তি লাগে সবুজ প্রকৃতির মাঝে,তা বলে বোঝানো যাবে না।কতোই না মুগ্ধতা রয়েছে গ্রাম বাংলার প্রকৃতির মাঝে।

27084.jpg

আজকের ফটোগ্রাফি গুলো সতেজতায় ভরপুর।এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে মন ভালো হয়ে যায়।আজ আর নয়।আশাকরি আপনারা আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হবেন।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

28272.png

Sort:  

@shimulakter
আপু, আপনার ফটোগ্রাফিগুলো দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। শিরোনামের মতোই আপনার প্রতিটি ছবিতে সবুজের সতেজতা এবং প্রাণের স্পন্দন স্পষ্ট ফুটে উঠেছে। বিশেষ করে গ্রাম বাংলার এই নির্মল প্রকৃতির দৃশ্যগুলো মনের অশান্তি দূর করে প্রশান্তি এনে দেয়। আপনার ফটোগ্রাফি দক্ষতা এবং প্রকৃতির প্রতি আপনার এই ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল

 14 days ago 

অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 73804.15
ETH 2262.66
USDT 1.00
SBD 0.53